চাঁদপুর-২ আসনে মায়া চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৬:৫০

চাঁদপুর-২ নির্বাচনী আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার। 

রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মায়া চৌধুরীর সকল কাগজপত্র সঠিক থাকায় জেলা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মায়া চৌধুরী এ নিয়ে ৬বারের নৌকার প্রার্থী হিসাবে চাঁদপুর-২ নির্বাচনী আসনে প্রার্থী হলেন।

আরও পড়ুন: তিন আসনেই খালেদার মনোনয়নপত্র বাতিল

ইত্তেফাক/এমআই