সেরা পারফর্মারদের নিয়ে মিনিস্টার গ্রুপের বিদেশ ট্যুর

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৬:৪০

সেরা পারফর্মারদের বিদেশ ট্যুরে পাঠালো মিনিস্টার গ্রুপ। ২০২২ সালে কোম্পানিটির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে সেরা পারর্ফম্যান্সের স্বীকৃতিস্বরূপ থাইল্যান্ড ট্যুরের আয়োজন করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) মিনিস্টার হেড কোয়ার্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে বিমানের টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়। 

কোম্পানির চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘আমার প্রতিষ্ঠান শুরু থেকেই কর্মীবান্ধব। কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। ভালো কাজ, ভালো পারফরম্যান্সকে আমরা সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করি। প্রতি বছর এই ট্যুরের প্রধান উদ্দেশ্যে, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি করা। এছাড়া বছরজুড়ে কাজের চাপে কর্মীরা অনেক সময় অবসাদগ্রস্ত হয়ে পড়ে। সেই অবসাদ দূর করতে ও তাদের মধ্যে কাজের উদ্যম বাড়াতে অবকাশ যাপনের গুরত্ব অপরিসীম। মূলত এ কারণেই এই ট্যুরের ব্যবস্থা।’ 

ইত্তেফাক/এআই