গিলের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়লেন সারা! 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৭:১৭

ভারত জাতীয় দলের তরুণ ব্যাটার ওপেনার শুভমান গিল। তিনি নাকি প্রেমে পড়েছেন দেশটির জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের। এমনটাই গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাদের সেই প্রেমের গুঞ্জন এখন আরও তীব্র হয়েছে। 

বুধবার (১৪ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেই সোমবারই মুম্বাইয়ে পৌঁছে যায় ভারতীয় দল। আর এদিন সন্ধ্যায় পরিচালক বিধু বিনোদ চোপড়ার বাড়িতে দেখা যায় সারাকে।

 

একটি ভিডিওতে দেখা গেছে, এক চালকের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা নীল রংয়ের বিএমডব্লিউ গাড়ি চেপে বেরিয়ে যাচ্ছেন সারা।

শোনা যায়, গিলের সঙ্গে দেখা করতেই বিধু বিনোদ চোপড়ার বাড়িতে এসেছিলেন শচীন কন্যা। তবে কোথাও গিলের দেখা মেলেনি। তবে গুঞ্জন গিলের সঙ্গে সাক্ষাৎ শেষে সঞ্জয় লীলা বানসালীর অফিসে যান সারা। আর তারপর থেকেই দু’জনের প্রেম নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)


এমনিতেই বিশ্বকাপের মাঝে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, স্লিপে ফিল্ডিং করছেন বিরাট কোহলি ও শুভমন গিল। আচমকা গিলকে দেখে গ্যালারি স্লোগান ওঠে, 'হামারি ভাবী ক্যায়সি হো, সারা ভাবী জ্যায়সি হো...।' লজ্জায় যেন মাটিতে মিশে যাচ্ছিলেন গিল। 

রক্ষাকর্তা হয়ে হাজির হয়েছিলেন কোহলি। গিলের অস্বস্তি ঢাকতেই যেন গ্যালারির দিকে ইঙ্গিত করে চুপ করতে বললেন। চোখের ইশারায় যেন বোঝাতে চাইলেন, 'কী করছেন, ও তো ক্যাচ ফেলে দেবে!'

সূত্র: আনন্দবাজার 

ইত্তেফাক/জেডএইচ