তফসিল ঘোষণার প্রতিবাদে কাল বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৯:৫৫

নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।'
 

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন