চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাকেরের নেতৃত্বে তফসিল ঘোষণা করায় বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসদরস্থ নামার বাজারমুখে সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মহসীন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী, সহসভাপতি রেজাউল করিম বাহার, চেয়ারম্যান ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন, সহসভাপতি মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাকের ভূঁইয়া বলেন, বিএনপি জামায়াতের হরতাল অবরোধ এদেশের মানুষ মানে না। এ দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে সভানেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে ইনশাল্লাহ।
