কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। এটাই লিটন-সঞ্চিতা দম্পতির প্রথম সন্তান। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে লিটন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কন্যা সন্তান আগমনের খবর জানিয়ে লিটন লেখেন, ‘সকাল নয়টা ২৭ মিনিটে আমাদের ছোট রাজকন্যার আগমন হয়েছে। মা ও শিশু দুজনই সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এর আগে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ চলাকালীন সময় দুই দফায় দেশে ফিরে এসেছিলেন লিটন। পরে অবশ্য আবারও যোগ দেন দলের সঙ্গে। দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিটন-সঞ্চিতা।
