দলকে নিয়ে গর্বিত হার্দিক পান্ডিয়া

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:০৭

ভারতীয় দলের নিয়মিত মুখ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের চলতি আসরে প্রথম তিন ম্যাচে একাদশে ছিলেন এই ভারতীয় অলরাউন্ডার। তবে আসরে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে বল করতে গিয়ে বাম গোড়ালির ইনজুরির কারণে ছিটকে যান গোটা টুর্নামেন্ট থেকে। তার জায়গা দলে সুযোগ পান পেসার মোহাম্মদ শামি। দলে সুযোগ পেয়েই কাজে লাগান এই পেসার।

বিশ্বকাপের ফাইনালে আজ মাঠে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। ইনজুরিতে না পড়লে এই ম্যাচেও হয়তো একাদশে থাকতেন এই অলরাউন্ডার। তবে না থাকলেও আফসোস নেই তার। উলটো দলের এমন পারফরম্যান্সে বেশি খুশি তিনি। গতকাল এক ভিডিও বার্তায় নিজের দলকে নিয়ে গর্ব করার কথা জানান হার্দিক। 

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এই দল নিয়ে এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না। আমরা এখনো পর্যন্ত যা করতে পেরেছি, তার পিছনে অনেক বছরের কঠোর পরিশ্রম আছে। আমরা গৌরব থেকে এক ধাপ দূরে। যা আমরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছিলাম। শুধু নিজেদের জন্য নয়, আমাদের পিছনে থাকা কোটি কোটি মানুষের জন্য বিশ্বকাপ জিততে চাইতাম। সর্বদা আমার ভালোবাসা, সকলের সঙ্গে আমার হৃদয়। এখন কাপ ঘরে নিয়ে আসি।’

ইত্তেফাক/জেডএইচ