প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৬:২১আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৭:১৫
ফাইল ছবি
সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শেষে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ষষ্ঠ দফায় আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করে দলটি।
সোমবার (২০ নভেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।
এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বাতিল চেয়ে রোববার থেকে দু'দিনের হরতাল পালন করে দলটি।
হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

বিষয়:
এ সম্পর্কিত আরও পড়ুন
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: জ্বালানিমন্ত্রী
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বিরোধী দল ৫ আগস্টের বিজয়কে কলঙ্কিত করছে: রিজভী
জামায়াত-আওয়ামী লীগের পুরোনো প্রেম জেগেছে: রাশেদ খাঁন
এ সম্পর্কিত আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসন করেছে তারেক রহমানের সরকার: নাহিদ ইসলাম
‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, দাবি সারজিসের
রাজনৈতিক সমালোচনায় শালীন ভাষা ব্যবহারের আহ্বান রিজভীর
জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম