এত রকম ফ্রস্টিং এর মধ্যে কনফিউসন? বাজারে বিভিন্ন রকমের কেক, বিস্কুট বিভিন্ন রকমের ফ্রস্টিং সহ পাওয়া যায়! আজ জেনে নিন কোন ফ্রস্টিং কোন কেক বা বিস্কিটে ব্যবহার করা হয়। নতুনদের জন্য আজকে এই ফ্রস্টিং এর ভিন্নতা সম্পর্কে রইলো তানজিয়া রশীদের টিপস।
বাটারক্রিম ফ্রস্টিং
বাটারক্রিম ফ্রস্টিং বিভিন্ন প্রকার কেক যেমন ভ্যানিলা কেক, চকলেট কেক, স্ট্রবেরি কেক এর মত নরমাল কেক এ ফিলিং এবং ফ্রস্টিং এ ব্যবহার করা হয়। বাটারক্রিম ফ্রস্টিংও কয়েক ভাবে বানানো যায়। সুইসমেরাং বাটারক্রিম,ইটালিয়ান বাটারক্রিম , ফ্রেন্চ বাটারক্রিম,আমেরিকান বাটারক্রিম, জার্মান বাটারক্রিম ইত্যাদি বেশি জনপ্রিয়।
ক্রিমচিজ ফ্রস্টিং
বিভিন্ন রকমের ক্রিমচিজ দিয়ে এই ফ্রস্টিং বানানো হয়। বিভিন্ন রকমের ভেলভেট কেক যেমন, রেড ভেলভেট কেক, ব্লুভেলভেট কেক, ব্লুবেরি চিজকেক এই টাইপের কেক এর জন্য ক্রিমচিজ ফ্রোস্টিং ব্যবহার করা হয়।
হুইপক্রিম ফ্রস্টিং
বিভিন্ন রকমের কেক এবং যেকোনো রকমের ডেজার্টে হুইপিং ক্রিম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হুইপিং ক্রিম পাউডার বা লিকুইড ফর্মে পাওয়া যায়। হেভি ক্রিম ও আইসিং সুগার দিয়ে হুইপিংক্রম বানানো হয়।
চকলেট গানাশ
ডার্ক চকলেট এবং ডবল ক্রিম দিয়ে চকলেট গানাশ বানানো হয়। এই ফ্রস্টিংটা খেতে খুবি মজা। চকলেটপ্রেমীদের জন্য সবচেয়ে ভাল অপশন এই চকলেট গানাশ। চকলেট কেক, বা চকলেট কুকিজে এটি ব্যবহার করা হয়।
ফন্ডেন্ট আইসিং
ফন্ডেন্টকে আইসিং ফর্মে এনে এই আইসিং ব্যবহার করা হয়। কেক এবং কুকিজ দুটিতেই এই টাইপের আইসিং ব্যবহার করা হয়।
রয়েল আইসিং
সাধারনত কুকিজ ডেকোরেশনের জন্য এই টিপের আইসিং ব্যবহার করা হয়। সুগার কুকিজ, ৩ডি কুকিজে রয়েল আইসিং ব্যবহার করা হয়।
ফাজ ফ্রস্টিং
চকলেট গানাশকে রেস্টে রেখে তারপর বিট করে এই টাইপের ফ্রস্টিং বানানো হয়।
লেখক: তানজিয়া রশীদ, ইন্টারন্যাশনাল সুগার আর্টিস্ট, ঢাকা।
