হঠাৎ বিসিবিতে সাকিব 

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৫:১৫

চোটের কারণে বিশ্বকাপ শেষের আগেই দেশে ফিরেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাঁটিয়ে গতকাল সকালে দেশে ফিরেছেন সাকিব। বুধবার (২২ নভেম্বর) হঠাৎ  বিসিবিতে এসেছেন টাইগার অধিনায়ক।

 বিসিবি সূত্রে জানা গেছে, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন সাকিব। মিরপুরে মোসাদ্দেক হোসেন সৈকত এবং এনামুল হক বিজয়ের সঙ্গেও দেখা গেছে সাকিবকে। সেই ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মোসাদ্দেক। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে চোটের কারণে এই সিরিজে থাকছেন না সাকিব। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। 

 

ইত্তেফাক/জেডএইচ