পাটবোঝায় ট্রাকে আগুন: সন্দেহভাজন ৩ বিএনপিকর্মী গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৭:১৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পাটবোঝায় ট্রাকে আগুন লাগার ঘটনায় সন্দেহভাজন ৩ বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২২ নভেম্বর) রাতে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে অভিযান চালিয়ে মৃত সামছুদ্দিন মণ্ডলের ছেলে ওসমান মণ্ডল (৬০), একই গ্রামের মৃত শাজাহান মণ্ডলের ছেলে বাদশাহ মণ্ডল (৪০) ও বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে মৃত দরবেশ আলী শেখের ছেলে বাবু শেখ (৫২)কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পাটবোঝায় ট্রাকে আগুন লাগার ঘটনায় ট্রাকচালক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে গত ২২ নভেম্বর বালিয়াকান্দি থানায় একটি মামলা করে। 

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, বালিয়াকান্দির ঘোড়ামারা এলাকায় পাটবোঝায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদেরকে বৃহস্পতিবার সকালে আলালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও