হতাশার এক বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে বিশ্বকাপের হতাশা ফেলে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন পাকিস্তানের ওপেনার ব্যাটার ইমামুল হক। নরওয়ে প্রবাসী আনমল মেহমুদকে বিয়ে করেছেন ২৭ বছর বয়সী এই পাক ব্যাটার।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) লাহোরে বিয়ে পরবর্তী অনুষ্ঠানে আয়োজন করা হয় ‘কাওয়ালি নাইটস’। যেখানে সুরের মূর্ছনায় মাতেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে কাওয়ালি বেশ উপভোগ করে আগত অতিথিরা।
ইমাম-আনমল দম্পতি যথাক্রমে জমকালো কালো এবং ধুসর রঙের পোশাক পরেন কাওয়ালিতে। ইমামের গায়ে কালো চিকানকারি কুর্তা এবং সাদা-ধুসরের মিশেলে রাজকীয় পোশাকে দেখা যায় আনমলকে। ক্রিকেটার, বোর্ড কর্মকর্তাসহ অতিথিরা আকর্ষণীয় পোশাকে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে।
বাবর আজম, শার সরফরাজ খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিবির প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ, সাবেক লেগ-স্পিনার মুশতাক আহমেদ ও পাকিস্তানের বেশ পরিচিত নারী ধারাভাষ্যকার জয়নব আব্বাস।
