আওয়ামী লীগের মনোনয়ন: ৩ আসনে বাবার পরিবর্তে ছেলে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:০৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাবার আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের ৩ বর্তমান সংসদ সদস্যের ছেলে।

রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

তারা হলেন-মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হাজী সেলিমের ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিম, দলের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান এবং আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।

তারা ৩ জনই যার যার বাবার আসনে বাবার পরিবর্তে নির্বাচনে লড়বেন।

সোলায়মান সেলিম ঢাকা-৭, মাহবুবুর রহমান চট্টগ্রাম-১ ও রাশেক রংপুর-৫ আসনে মনোনয়ন পেয়েছেন।

ইত্তেফাক/এএএম