বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে মালয়েশিয়া আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৪:১১

মালয়েশিয়ায় বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। রোববার বিকেলে জি টাওয়ার হোটেলের হলরুমে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পড়েন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামাল। বক্তব্যে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কল্পনাতীত উন্নয়ন হয়েছে। পদ্মাসেতু নির্মাণ, মেট্রোরেল নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পায়রা সমুদ্র বন্দর, কর্ণফুলী টানেল, সমুদ্র সীমানা বিজয়, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পসহ আওয়ামী লীগ সরকার ১৫ বছর দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে তাতে দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে'। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সহ-সভাপতি আক্তার হোসেন, কাইয়ুম সরকার, মনিরুজ্জামান মনির, জালান উদ্দিন সেলিম, সাখাওয়াত হক জোসেফ, শওকত আলী তিনু, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, প্রদীপ বিশ্বাস,  আমিন সিকদার,  যুবলীগ নেতা জহিরুল ইসলাম, সেচ্চাসেবক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি বিএম বাবুল হাসান, সোহাগ সরকার,  মশিউর রহমান লিংকন, রুহান আহমেদ, আপেল মাহমুদ, মওদুদ মোল্লা, খোরশেদ আলম, আবুল বাসার প্রমুখ।

মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে আওয়ামী লীগ সরকারের আমলে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেসব তুলে ধরা হবে বলে জানান মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল।

ইত্তেফাক/এসসি