চাঁপাইনবাবগঞ্জে বাসস্ট্যান্ডে থাকা ৩ বাসে আগুন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৯:০৫

চাঁপাইনবাবগঞ্জের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তুহিন পরিবহনের ৩টি বাস আগুনে পুড়ে গেছে। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহবুবুল ইসলাম জানান, তুহিন পরিবহনের একটি বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা আরও দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। 

তুহিন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুল মজিদের দাবি, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানাতে পারেননি তিনি। 

কাউন্টার মাস্টার তারেক রহমান জানান, গাড়িতে কোনো মেরামতের কাজ চলছিলো না। হঠাৎ তারা জানতে পারেন বাসে আগুন লেগেছে। 

ইত্তেফাক/পিও