বাংলাদেশকে চোখ রাঙাচ্ছেন উলিয়ামসন 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৪:২৪

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ব্যাট করছে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে চা পান বিরতিতে গেছে সফরকারীরা। তবে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।   

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই কিউই ওপেনার টম নাথাম ও ডেভন কনওয়ে। ২১ রান করে লাথাম আউট হলে ৩৬ রানের জুটি ভাঙে। তাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।

এরপর দলীয় ৪৪ রানে ৪০ বলে ১২ রান করে আউট হন কনওয়ে। এরপর কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলাস মিলে আর কোনো বিপদ না ঘটিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় নিউজিল্যান্ড। 

বিরতি থেকে ফিরে বাংলাদেশ তৃতীয় সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৯৮ রানে ৪২ বলে ১৯ রান করা হেনরি নিকোলাসকে সাজঘরে ফেরান তিনি।

এরপর ক্রিজে আসা ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন উইলিয়ামসন। ফিফটি পূরণ করেন এই ব্যাটার। মিচেলকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন তিনি।

তবে দলীয় ১৬৫ রানে ৫৪ বলে ৪১ রান করে আউট হন মিচেল। তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তাইজুল। মিচেলের বিদায়ের পর ক্রিজে আসেন টম বান্ডেল। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন ১১৬ বলে ৬৬ ও বান্ডেল ১৬ বলে ১ রান করে অপরাজিত আছেন। 

ইত্তেফাক/জেডএইচ