সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন সকালে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৭ রানের লিড পায় কিউইরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০৪ রানের লিড নিয়ে চা পান বিরতিতে গেছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১২ রানের লিড নিয়ে মধ্যাহ্ন ভোজে যায় বাংলাদেশ। এরপর বিরতি থেকে ফিরেই দুই ওপেনারকে হারায় টাইগাররা।
৩০ বলে ১৭ রান করে জাকির হাসান ও ৪৬ বলে ৮ রান করে রান আউটে কাঁটা পড়েন মাহমুদুল হাসান জয়। এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন নাজমুল হাসান শান্ত।
এই দুই ব্যাটারের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। মুমিনুল ও শান্তর ব্যাটে শতরানের ওপর লিড নেয় টাইগাররা।
শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় বাংলাদেশ। শান্ত ৯২ বলে ৪৮ ও মুমিনুল ৬০ বলে ৩৮ রানে অপরাজিত আছেন।
