বিখ্যাত পণ্য কিনেছেন। বিজ্ঞাপন, রিভিউ সবখানেই তো প্রশংসা। কিন্তু কাজে আসছে না। এ তো মহা বিপদ। তাহলে নামিদামি ব্র্যান্ডও কি কাজের না? এটি আপনার ভুল ধারণা। অবশ্যই কাজ করবে। শুধু আপনি বুঝতে পারছেন না কিছু জিনিস। যেকোনো প্রসাধনী কেনার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো হলো:
ত্বকের ধরণ অনুসারে পণ্য কিনবেন
আপনার ত্বক শুষ্ক না মিশ্রিত, তৈলাক্ত নাকি সংবেদনশীল এই বিষয়ে সচেতন না হওয়ায় অনেক সময় দামি প্রসাধনীও কাজ করে না।আপনার ত্বকের ধরণ বুঝেই পণ্য কিনবেন। প্রয়োজনে বিশেষজ্ঞের সহযোগিতা নিন।
পণ্যের উপাদান দেখে নিতে হবে
যেকোনো নতুন প্রোডাক্ট কেনার আগে চেক করে দেখুন কি কি উপাদান রয়েছে। কারণ ত্বকের সঙ্গে মানানসই না হলে পণ্যটি ব্যবহার করলে স্কিন ড্যামেজ হতে পারে। সম্ভব হলে প্রোডাক্ট কেনার আগে রিভিউ দেখে সিদ্ধান্ত নেওয়া সমীচীন।
বিজ্ঞাপন দেখে প্রোডাক্ট নির্বাচন করবেন না
চটকদার বিজ্ঞাপন দেখে ত্বকের কোনো প্রোডাক্ট কিনতে যাবেন না। কারণ বিজ্ঞাপনে ভাল মনে হলেও বাস্তবে এটি আপনার ত্বক উপযোগী না ও হতে পারে।
ব্র্যান্ডের প্রোডাক্ট যাচাই করুন
অনেকে মনে করেন ব্র্যান্ডের পণ্য মানেই অনেক টাকার ব্যাপার। কিন্তু কম দামী প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের ক্ষতি হলে সেটার চিকিৎসা করতে একই পরিমাণ খরচ হবেই। তাই ত্বক উপযোগী ভাল প্রোডাক্ট ব্যবহার করুন।
একাধিক প্রোডাক্ট একই সময়ে ব্যবহার করা
স্কিন কেয়ারের জন্য একই সময়ে বিভিন্ন ব্র্যান্ডের একাধিক পণ্য ব্যবহার করা ঠিক নয়। এতে ত্বকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্কিন কেয়ার রুটিন মেনে না চলা
একটি নির্দিষ্ট রুটিন অনুসারে স্কিন কেয়ার করলে ত্বকের জন্য ভালো। আগে ত্বক পরিষ্কার করার জন্য ভাল মানের ক্লিনজার ব্যবহার করে ত্বক পরিষ্কার করে তারপর টোনার লাগান। এরপরে ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বকের নমনীয়তা বজায় রাখতে পারেন প্রতিদিন। সপ্তাহে একদিন স্ক্রাব বা চালের গুঁড়া, মধু ও গোলাপ জল মিশিয়ে ত্বকে প্রয়োগ করুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে সজীব রাখে ত্বক।

শুষ্ক ত্বকের যত্নে মধু
ঘরের সাজসজ্জায় বেত