নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে আয়ান নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) উপজেলার বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকালে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল আয়ান। এ সময় হঠাৎ পাশের পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পুকুরে পানিতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

