মৃত ও বিদেশি ব্যক্তির নামে স্বাক্ষর, স্বতন্ত্র প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২

মুন্সীগঞ্জ-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটার-সমর্থনকে মৃত এবং বিদেশে থাকা ব্যক্তির নামে স্বাক্ষর জালিয়াতির কারণে রোববার (৩ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুজাফর রিপন। 

আসনটিতে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কারণে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কামাল খান, রিটার্ন জমা না দেওয়ায় বিএনএফের বাচ্চু শেখ, রিটার্ন জমা ও ব্যাংক একাউন্ট না থাকায়  মুক্তিজোটের নুরে আলম সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হয়।
 
এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি, তৃণমূল বিএনপির জাহানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাইরাজ খান, জাকের পার্টির জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির জালাল ঢালী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শহিদুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

ইত্তেফাক/পিও