পাকিস্তান সফরে যাচ্ছেন উইলিয়াম ও কেট

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৯:৫৯

পাকিস্তান সফরে যাচ্ছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন। আগামী শরতে তারা দেশটিতে সফরে যাচ্ছেন।

কেনসিংটন প্যালেসের এক বিবৃতিতে তাদের সফরের কথা জানানো হয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দীর্ঘ ১৩ বছর পর কোনো ব্রিটিশ প্রিন্স পাকিস্তান যাচ্ছেন। সর্বশেষ ২০০৬ সালে প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস তার স্ত্রী ক্যামিলাকে নিয়ে পাকিস্তান গিয়েছিলেন।

আরো পড়ুন: ভারতে কমেছে রান্নার গ্যাসের দাম

এর আগে প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা জীবদ্দশায় বিভিন্ন সময় পাকিস্তান সফর করেছেন।-বিবিসি

ইত্তেফাক/এমআর