ঢাকা টেস্টে ধারাভাষ্যে তামিম 

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:২৫

বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। কোমরের পুরাতন চোটের জন্য আপাতত মাঠের বাইরে আছেন তামিম। এই সুবাদে ধারাভাষ্যকার হিসেবে নাম লেখালেন দেশসেরা এই ওপেনার।

নিজের কমেন্ট্রি শুরুর আগে শেরে বাংলার প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে হালকা আড্ডায় মেতে ওঠেন তামিম। বেলা ১২.৪০ মিনিটে প্রথমবারের মতো ধারাভাষ্য দেন তিনি। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক ধারাভাষ্যকার আতহার আলি খান।

গতকালই ফেসবুকে এক পোস্টে নিজের ধারাভাষ্য দেওয়ার কথা জানিয়েছিলন তামিম। পোস্টে তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথমদিন (আজ) ধারাভাষ্য প্যানেলে অল্প সময়ের জন্য অংশ নেব। আমি থাকব বেলা ১২.৪০ মিনিট থেকে ১.১০ মিনিট এবং ১.৪০ মিনিট থেকে ২.১০ মিনিট। আবারও ধারাভাষ্য বক্সের অভিজ্ঞতা নিতে প্রস্তুত।’ 

ইত্তেফাক/জেডএইচ