বগুড়ার শাজাহানপুরে আপেল আহমেদ (২৫) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আপেল মাহমুদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী গ্রামের পিন্টু মিয়ার ছেলে।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম সাতবিল মাঠে মরিচ ক্ষেতের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলাকাটা ছিল। পেটে আঁচড়ের চিহ্ন রয়েছে। পরনে শার্ট-প্যান্ট ছিল। এখন পর্যন্ত হত্যার কারণ বা বিস্তারিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে গতরাতে অন্য কোথাও গলা কেটে হত্যা করার পর জমির মধ্যে ফেলে রাখা হয়েছে।
