‘হাতের মুঠোয় স্বাস্থ্যসেবা’ এই স্লোগানকে ধারণ করে হাতের মুঠোয় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরন্তর কাজ করে যাচ্ছে ‘কন্যা’। অল্প দিনের যাত্রায় বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট হাউজে কন্যার সেবাসমূহ ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। ১০টির অধিক কর্পোরেট হাউজের ১৫,০০০ এর বেশি কর্মী ‘কন্যা’র স্বাস্থ্যসেবা গ্রহণ করেছে।
তারই ধারাবাহিকতায়, বিজয় দিবসকে সামনে রেখে কন্যা গ্রাহকদের জন্য আজ দিনব্যাপী আয়োজন করল ‘এক্সক্লুসিভ হেলথ কন্সালটেন্সি’। হেলথ প্রু’র সার্বিক সহযোগিতায় আয়োজিত সেশনের মূল উদ্দেশ্য ছিল বিনামূল্যে ‘কন্যা’র গ্রাহকদের বিশেষ স্বাস্থ্য পরামর্শ প্রদান করা। দিনব্যাপী এই প্রোগ্রামে ২০টির ও অধিক কর্পোরেট প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক কর্পোরেট কর্মী অংশগ্রহণ করে। মেডিসিন এবং ক্যান্সার বিষয়ে দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে এই সেবা প্রদান করা হয়। এই আয়োজনে ‘কন্যা’র সহায়তায় স্বাস্থ্যসেবা এবং পরামর্শ দেওয়া হয়।
‘কন্যা’র প্রতিষ্ঠাতা কানিজ ফাতিমা বলেন, আমাদের উদ্দেশ্য স্বাস্থ্য সেবাকে সহজে সবার কাছে পৌঁছে দেওয়া, সেই লক্ষ্যেই বিজয় দিবসকে সামনে রেখে আমরা এই উদ্যোগ গ্রহণ করি। আমরা আশাবাদী আমাদের গ্রাহকরা সহজে স্বাস্থ্যসেবার বিভিন্ন সার্ভিস নিয়ে উপকৃত হবেন।
সেশনে অংশগ্রহণকারীরা এ রকম আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এরকম উদ্যোগ যেন আরও গ্রহণ করা হয় সেই বিষয়ে মতামত ব্যক্ত করেন। ‘কন্যা’র সঙ্গে যুক্ত আছে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এবং ব্যাংক, তারা ‘কন্যা’র সহায়তায় নিজস্ব গ্রাহকদের বিভিন্ন রকম স্বাস্থ্যসেবা দিয়ে থাকে।

