সম্পূর্ণ অন্যরকম একটা গল্পের ছবি ‘ঢাকা ২০৪০’। নিজেদের গল্প বলে বলছি না, দর্শক ‘ঢাকা ২০৪০’ নামটা শুনে যে গল্প অনুমান করে দর্শক সিনেমা হলে যাবে, তার চেয়ে আলাদা কিছু যাতে তিনি দেখতে পান সেই চেষ্টায় শেষ ছয় মাস ধরে গল্প নিয়ে দিন-রাত পরিশ্রম করেছি আমরা। কোনো সিনেমার সিক্যুয়েল হবার কোনো সম্ভাবনা বা কোনো অভিপ্রায় ‘ঢাকা ২০৪০’-এর নেই। ‘ঢাকা ২০৪০’ সম্পূর্ণ স্বতন্ত্র ও ভিন্ন স্বাদের চেহারা নিয়েই আপনাদের সামনে আসবে। সেটাই ‘ঢাকা ২০৪০’-এর লক্ষ্য। আপনাদের নতুন কিছু দেবার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।
নিজের নতুন সিনেমা ‘ঢাকা ২০৪০’ প্রসঙ্গে
নির্মাতা দীপঙ্কর দীপন
