দিশার লুকোচুরি প্রেম!

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২০:৪২

g বিনোদন ডেস্ক

 

কিছুদিন আগে প্রেমিক টাইগার শ্রফের জন্মদিনে তার সাথে সারাদিন কাটিয়েছে বলিউড তারকা দিশা পাটানি। কিন্তু তাদের সম্পর্কটা যে ভালো যাচ্ছে না সেটি আভাস পাওয়া যাচ্ছিল অনেকদিন। এবার শোনা যাচ্ছে তাদের বিচ্ছেদের খবর।

বিচ্ছেদের কারণ উদ্ধব ঠাকুরের ছেলে আদিত্য ঠাকুর। কিছুদিন আগেই একটি ছবি ভাইরাল হাই, যেখানে দেখা যায় দিশা ও আদিত্য ঠাকুরে লাঞ্চে যাচ্ছেন একসাথে। এরপর থেকেই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দিশা ও টাইগারের মনোমালিন্য শুরু। অথচ তাদের সম্পর্কটা সবার কাছেই পরিস্কার। এমনকি সম্প্রতি দিশা জানান, টাইগারের সঙ্গে তিনি বন্ধুত্বের সম্পর্কে ছাড়িয়ে আরও বেশি কোনও সম্পর্কের দিকে এগিয়ে যেতে চান। তবে ‘ভারত’ মুক্তি পাওয়ার পরবর্তী পর্যায়ে গিয়ে এবার শোনা যাচ্ছে টাইগার শ্রফের সঙ্গে সম্পর্ক ভাঙতে চলেছেন তিনি।

তাদের এই সম্পর্ক ভাঙ্গার সিদ্ধান্ত নাকি তারা নিজেরাই নিয়েছেন। এমনটা শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।