১৫০ পর্বে দীপ্তর দুই ধারাবাহিক

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২০:৪৩

 

 

দীপ্ত টিভির দুটি ধারাবাহিক ১৫০তম পর্ব প্রচার হতে যাচ্ছে। ‘ভালোবাসার আলো-আঁধার’ ও ‘মান অভিমান’ শিরোনামে ধারাবাহিকগুলো প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টায় ও রাত ৯টায় প্রচারিত হচ্ছে। জেন অস্টেন রচিত ‘প্রাইড এন্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’  এর চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিশ কুমার রায় পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা সহ আরও অনেকে।

অন্যদিকে ‘ভালোবাসার আলো-আঁধার’। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে রচিত এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন  সুষমা সরকার, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেম, মিলি মুন্সী, চান্দা মাহজাবিন, রেজাউল সুজন, আইনুন পুতুল, রুহুল, তূর্য, নাজাহ আলাইনা আরো অনেকে।