আইটেম গানে নাচলেন চিত্রনায়িকা আইরিন। নিরবের ‘আব্বাস’ সিনেমার গানে হাজির হয়েছেন আইটেম কন্যা হিসেবে। যেখানে তার সঙ্গে আছেন নিরবও।
সম্প্রতি ‘লাল মোরগের ঝুঁটি’ শিরোনামে গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। ছবিটি পরিচালনা করছেন সাইফ চন্দন। আগামী ৫ জুলাই ‘আব্বাস’ মুক্তি পাবে।
০০০
স্ত্রী ও দুই কন্যা নুযহাত ও নামিরাসহ যুক্তরাজ্যে ভ্রমণে গিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। প্রায় দুই সপ্তাহের ভ্রমণ পর্ব শেষে দেশে ফিরেছেন ফেরদৌস। এখন নতুন উদ্যমে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেখান থেকে স্কটল্যান্ডে পাড়ি জমান। সেখানে ছিলেন তিন দিন। ইংল্যান্ডে ঘোরাঘুরির ফাঁকে ফেরদৌস তার এক ছবির বাকি অংশের কাজটুকুও সেরে এসেছেন।
