সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৩

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী রোববার। সিরিজ শুরুর আগেই শুরুর আগেই অস্বস্তিতে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ইনজুরিতে ভুগছেন দলটির পেসার কাইল জেমিসন। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁ দিকের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করছেন জেমিসন। কিউই এই পেসারকে নিয়ে সতর্কতার কথা জানিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কাইলের ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিচ্ছি। আমরা তাড়াহুড়া করতে চাই না, তাকে ঠেলেও দিতে চাই না। বিশেষ করে আমাদের ঘরোয়া গ্রীষ্মের (মৌসুমের) শুরুতে।’

তিনি আরও বলেন, ‘একদম প্রয়োজন পড়লে সে খেলবে, তবে আমরা অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না কোনো। এ কারণেই প্রথম ম্যাচের জন্য বেনকে ডেকে পাঠানো। বেন দলীয় আবহের সঙ্গে পরিচিত, তাকে ফায়ারবার্ডসের (ওয়েলিংটন) হয়ে পুরো ফিটনেসে ফিরতে দেখে ভালো লাগছে।’

ইত্তেফাক/জেডএইচ