শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ইন্সটিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) তে ‘হেযবুত তওহীদের কেন্দ্রীয় সম্মেলন- ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক হেযবুত তওহীদ’।
হেযবুত তওহীদের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ও এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
এসময় তিনি বলেন, বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী কোর’আন হাদিসের ভুল-ব্যাখ্যা করে ইসলামকে একটি সন্ত্রাসবাদী মতবাদে পরিণত করেছে। এটি প্রকৃত ইসলাম নয়। ঐ গোষ্ঠীগুলো আল্লাহ ও রসুলের প্রতিনিধিত্ব করে না।
বিশেষ অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী বলেন, বর্তমানে ধর্মের যে চেহারা উপস্থাপন করা হয় সেটা আল্লাহর রসুলের আনীত ইসলাম নয়। পক্ষান্তরে আমরা যখন ইসলামের প্রকৃত রূপ, প্রকৃত ধারণা তুলে ধরছি তখন পুরনো ধারণা এবং আসল ধারণার মধ্যে একটি সংঘর্ষ দেখা দিচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত মশিউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মখদুমা পন্নী, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসানসহ সংগঠনটির সাংগঠনিক ১০ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, অনলাইন প্রচার সম্পাদক সুলতানা রাজিয়া হেলেন, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিশু মনবিজ্ঞানী সুলতানা রাজিয়া, ক্রীড়া সম্পাদক রিয়াল তালুকদার, প্রকাশনা সম্পাদক সজিব শেখ, আইন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ আইনুল প্রমুখ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মোহন, শাহীন আলম ও তাহমিনা আক্তার চাঁদ।

