কন্ডিশনকে অজুহাত বানাতে চান শান্ত 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৩০

দেশের বাইরে খেলতে গিয়ে কন্ডিশনের সঙ্গে লড়াই করতে হয় বাংলাদেশ দলকে। নিউজিল্যান্ডের আবহাওয়া বাংলাদেশের জন্য বেশ বৈরি। তবে এসব নিয়ে ভাবতে চান না অধিনায়ক নাজমুল হাসান শান্ত। 

প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে গণমাধ্যমকে শান্ত বলেন, 'কন্ডিশন তো একটু ঠাণ্ডা, তবে এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। এর আগেও এখানে আমরা এসেছি। আমাদের ধারণা আছে। আশা করছি খুব বেশি সমস্যা হবে না।'

সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী শান্ত। তিনি আরও বলেন, 'এর আগে বাংলাদেশের কোন টিম ভালো ফলাফল করতে পারেনি নিউজিল্যান্ডে, কোন না কোন একটা গ্রুপকে তো করতে হবে। আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে ইনশাআল্লাহ।'

ইত্তেফাক/জেডএইচ