প্রচণ্ড জ্বর নিয়ে ডাক্তারের চেম্বারে ফোন করলেন জনৈক ব্যক্তি। কিন্তু ডাক্তারের সেক্রেটারি জানালেন যে আগামী তিন সপ্তাহের আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব নয়। রোগী রেগেমেগে জানতে চাইলেন তার আগেই যদি তিনি মারা যান তবে কী হবে?
—অসুবিধা নেই, আমরা আগের দিন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যানসেল করি। সেক্রেটারি জানালেন।
