ফিনিশ সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইজেএনই নেতারা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৫২

ফিনিশ সাংবাদিক ইউনিয়নের (ইউ জে এফ) নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট নেটওয়ার্ক অব ইউরোপের (আইজেএনই) নেতারা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা দুটার সময় হেলসিঙ্কিতে অবস্থিত ইউজেএফর প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এসময় দুটি সংগঠনের নেতারা একে অপরের সাথে ফুলেল শুভেচ্ছা এবং স্নারক বিনিময় করেন। সৌজন্য সাক্ষাতের আলোচনা পর্বে দুটি সংগঠনের মধ্যে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ও প্রদর্শনী আয়োজনের সম্ভাব্যতা নিয়ে কাজ করার ব্যাপারে সম্ভাব্য সকল উপায় খুঁজে বের করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সময় আই জেএনই'র পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সভাপতি ভূইয়াঁ এন জামান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন।

ইত্তেফাক/এসসি