শেষ পর্যন্ত মাঠে থাকবে তরীকত ফেডারেশন: মাইজভান্ডারী 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের অংশ ৪২ জন প্রার্থী নিয়ে হিসেবে শেষ পর্যন্ত বাংলাদেশ তরীকত ফেডারেশন মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। 

রোববার (১৭ ডিসেম্বর) তরীকত ফেডারেশনের যুগ্ন মহাসচিব ও মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার সার্বিক দিক নির্দেশনায় সংবিধান রক্ষা, দেশের উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতা বিরোধী জঙ্গী, সন্ত্রাস রুখতে আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবে। এই মুহুর্তে বাংলাদেশ তরীকত ফেডারেশন যথাযথ মূল্যায়িত না হলেও দলটি জোটনেত্রী প্রধানমন্ত্রীর ওপর আস্থাশীল।

ইত্তেফাক/এআই