বক্সিং ডে টেস্টের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৬

পার্থ টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৩৬০ রানের বিশাল জয়ের সুবাস নিয়েই দ্বিতীয় ম্যাচ ‘বক্সিং ডে’ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। সোমবার (১৮ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আগের ম্যাচের ১৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কেবল একজন। দল থেকে ছিটকে গেছেন তরুণ পেসার ল্যান্স মরিস। দল গঠনে এবারও অভিজ্ঞতা এবং তারুণ্যকে প্রাধান্য দিয়েছে অজি নির্বাচকরা। 

১৩ সদস্যের দলে রয়েছেন বিদায়ী টেস্ট সিরিজ খেলতে নামা অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়া রয়েছেন অভিজ্ঞ দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড, স্কট বোলান্ড ও ক্যামেরন গ্রিন।

ইত্তেফাক/জেডএইচ