প্রতীক পেয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন সাকিব 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:২৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের নৌকা মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর টুঙ্গিপাড়ায় পৌঁছান সাকিব।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন সাকিব। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাকিব জানান, যেমন খেলার মাঠে সক্রিয় তেমনি রাজনীতিতেও সক্রিয় থাকবেন। রাজনীতি আর খেলার মাঠে সমান তালে তিনি কাজ করবেন।

ইত্তেফাক/জেডএইচ