দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমানের সমর্থনে নৌকা প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন নেতা-কর্মী ও সমর্থকরা।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর বাজার থেকে শত শত মোটরসাইকেলে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রচারণা শুরু করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোহাম্মদ রইস উদ্দিন ফকির ও মামুন রহমানের নেতৃত্বে একটি মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামী লীগ যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ শোভাযাত্রায় অংশ নেন।
