মাদারীপুরে গাঁজা ও ইয়াবাসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পৃথক অভিযানে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ও লেবুতলী বাজিতপুর এলাকা থেকে ওই ৪ যুবককে ৫০ পিচ ইয়াবা ও ৪শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এসআই মুস্তাফিজুর রহমান ও এসআই মোস্তফা কামাল জানান, গোপন সূত্রে খবর পেয়ে পৃথকভাবে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম রাজৈর থেকে তিনটি ডাকাতি ও মাদক মামলার আসামি শহীদুল শেখকে নিজবাড়ি থেকে ৪শ’ গ্রাম গাঁজাসহ একই গ্রামের পশ্চিম রাজৈর মধ্যপাড়া প্রাইমারি স্কুলের সামনের রাস্তা থেকে রাকিব মোল্লাকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার এবং একই উপজেলার লেবুতলী বাজিতপুর ছাব্বির মীর ও মিন্টু হাওলাদারকে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
