রাজশাহীতে সমবায় কর্মকর্তাকে কুপিয়ে জখম

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:৪৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর মোহনপুরে নওগাঁর মান্দা উপজেলার সমবায় কর্মকর্তা আলতাব হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে মোহনপুর সদরে ওই কর্মকর্তার নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সমবায় কর্মকর্তা আলতাব হোসেন নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত রয়েছেন।

মোহনপুর থানার (ওসি তদন্ত) মোস্তাক আহমেদ বলেন, প্রাথমিক অবস্থায় ডাকাতির উদ্দেশ্য ছাড়া হামলার অন্য কোনো কারণ জানা যায়নি।