মঠবাড়িয়ায় আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:৪৮

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করায় মদিনা আইসক্রিম ফ্যাক্টরির মালিক কবির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে সাপলেজা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা দেন। সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, মদিনা আইসক্রিম ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে নিম্নমানের উপকরণ, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য রং, স্যাকারিন ও ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি করে আসছিল। উপজেলাব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।