‘শিক্ষা মানুষের সুপ্ত গুণাবলি বিকশিত করে’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ২২:৫৮

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শিক্ষা মানুষের সুপ্ত গুণাবলি বিকশিত ও প্রসারিত করে। মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে শিক্ষাক্রমে সৃজনশীল ও নৈতিক শিক্ষা আরো অধিক অন্তর্ভূক্ত করা প্রয়োজন।

সোমবার (১৮ ডিসেম্বর) গাজীপুর সদরের একটি স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতি টেকসই করতে সুশিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রত্যেকের মধ্যে জাগ্রত করতে হবে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় সৃজনশীল শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

বাংলাদেশ কিন্ডারগাটেন এসোসিয়েশন, গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এস এম কাজল রানা এর সভাপতিত্বে এবং সৃজনশীল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদিকুল ইসলাম সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদা ইয়াসমিন।

.