পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার দ্বীপচর এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। আটককৃত বাদশা সদার দ্বীপচর এলাকার মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র জানায়, অস্ত্র ব্যবসায়ী বাদশা সর্দার অবৈধ অস্ত্রসহ তার নিজ বাড়িতে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৩টার দিকে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুইটি দেশি তৈরি পাইপগান, পাঁচ রাউন্ড পিস্তলের ছয় রাউন্ড রিভালবারের গুলি ও সাতটি কার্তুজ ও একটি ধারালো অস্ত্রসহ তাকে আটক করা হয়। সোমবার দুপুরে বাদশাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।
