ওসমানীনগরে ছয় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২১:২৬

ওসমানীনগরে একই রাতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। এতে ব্যবসায়ীদের আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে এক বা একাধিক চোর উপজেলার গোয়ালাবাজার মেইন রোডে অবস্থিত তাহমিদ ডিপার্টমেন্টাল স্টোর, মেসার্স ডেইলি বাজার, নয়ন স্টোর, দিলশাদ পোল্ট্রি , ইয়াছিন মোবাইল সেন্টার ও একটি সেলুনের তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।    খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান ও গোয়ালাবাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।