সম্প্রতি ব্রাদার্স ফার্নিচারের নতুন শোরুম সাতক্ষীরার আবুল কাশেম সড়ক, কামাল নগরে উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক শরিফুজ্জামান সরকার। এ সময় মেয়র তাজকীন আহমেদ চিশতী, প্যানেল মেয়র আলহাজ কাজী ফিরোজ হোসেন , ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, ডিলার মোস্তাক আহমেদ, শেখ ফারুক হাসান রিংকু, সি এম নাজমুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
০০০
হিটাচি ব্র্যান্ডের নাম পরিবর্তন করে ‘ম্যাক্সেল’ করার ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিক বিজনেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম, হিটাচির বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল ও ভারত) তরুণ জাইন
০০
টেকনোলজি ডিভিশনের কর্মীদের জন্য ‘আইটিআইএল (ভি৪) ফাউন্ডেশন’ বিষয়ে তিন দিনের কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের হেড অফিসে আইটিআইএল বিশেষজ্ঞ সুভা নন্দী এই কর্মশালাটি পরিচালনা করেন। ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার এ সি এম ওয়াসি নোমান সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন
০০
ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর পরিচালনা পর্ষদের ২৫৩তম সভা সম্প্রতি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় পর্ষদের ভাইস-চেয়ারম্যান শিব্বির মাহমুদ এবং এস. এম. বখতিয়ার আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাকুল হায়দার, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. সালেহ্সহ পরিচালকগণ উপস্থিত ছিলেন
০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর শেখ মুজিব রোড শাখা চট্টগ্রামের চৌমুহনীতে সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মুহাম্মদ ফোরকানুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
