ফরিদপুর ৩ আসনে শামীম হককে নৌকার প্রার্থী মনোনীত করায় স্পেনে আলোচনা সভা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৪:২১

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ফরিদপুর ৩ আসনে শামীম হক নৌকা মার্কায় মনোনীত হওয়ায় স্পেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২৩) রাতে রাজধানি মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা  লাভাপিএসে একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য দেন ফরিদপুর ৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী শামীম হক, তিনি বলেন, যারা আমাকে ভালোবেসে আপনারা মাদ্রিদে আমার জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছেন আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।  প্রত্যেকেই প্রত্যেকের নিজ নিজ এলাকায় সবসময় খোঁজখবর নেবেন এবং ৭ তারিখ সবাইকে  নৌকা মার্কায় ভোট প্রদান করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ দবির তালুকদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল সাফা। এতে আরো বক্তব্য দেন, স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, আসাদুর রহমান সাদ, বাবুল চৌধুরী, মাহবুব আলম বকুল, রুবেল খান, আব্দুল কাদির, আব্দুস ছালাম, হাসান তালুকদার, মামুন হাওলাদার, আব্দুল শহীদ,মো পারভেজ, গিয়াস উদ্দিন, মহিবুর রহমান চৌধুরী, ইসমাইল হোসেন, মোঃ জিতু, সামছুল ইসলাম, মোঃ রিমন, মোঃ জুনায়েদ, মোঃ অনিক‘সহ স্পেন আওয়ামী লীগ ও সংগঠনের নেতারা।

ইত্তেফাক/এসসি