ইতালির ফ্লোরেন্স আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২১:০৬

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ ফ্লোরেন্স শাখার আয়োজনে এক  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

ইতালির ফিরেন্সের সেন্টারে একটি হল রুমে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । এতে ইতালি আওয়ামী লীগ ফ্লোরেন্স শাখার সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী। ইতালি আওয়ামী লীগ ফ্লোরেন্স শাখার সাধারণ সম্পাদক আজাদ খান ইমামের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

প্রধান অতিথি ও প্রধান বক্তা বক্তব্যে বলেন,  মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা আর বাংলাদেশ সবটুকুই এই বিজয়ের মধ্যে যা এসেছে একজন বঙ্গবন্ধুর হাত ধরে।  সেই সঙ্গে ১৬ই ডিসেম্বরের এই জয়গাঁথা ও জাতির রূপকারের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ভোটে বিজয়ী করতে সকলকে আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুন, ইতালি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি। ফ্লোরেন্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শরীফ মৃধা, সিনিয়র-সহ সভাপতি নুরুল হক, সহ-সভাপতি মজিবুর রহমান, সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি খন্দকার শরিফুল হক, সহ-সভাপতি মনিরুল ইসলাম ,শামসুল হক, বাহাদুর মিয়া, সাংগঠনিক সম্পাদক হীরন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কালাম মিয়া, ফ্লোরেন্স আওয়ামী লীগের সদস্য কালাম, সাইফুল, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, ফিরেন্স যুবলীগের রাইসুল হোসেন রাফি, মোজাম্মেল হক, আতাউর রহমান, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শাকিল,  সাধারণ সম্পাদক আমান সরকার, মহিলা সম্পাদিকা  লাকী  আক্তার, লিপি আক্তার, মুন্নি আক্তার ও সাংস্কৃতিক সম্পাদক মমতাজ আক্তার মোম ।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সাবরিনা মমতাজ মমো।

ইত্তেফাক