যশোরের কেশবপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত মোঃ শাহিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন। তার খোঁজ নিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি গতকাল ঢাকা মেডিক্যালে আসেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এই শিশুর চিকিত্সার যাবতীয় খরচ প্রধানমন্ত্রী নিজেই বহন করবেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন —ইত্তেফাক