সময়টা এখন প্রযুক্তির। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির ওপর ভর করে। ফলে শিক্ষার্থীদের সামনে পেশাজীবনে যোগ হচ্ছে নতুন সব সম্ভাবনা। তরুণরা খুঁজে পাচ্ছেন আধুনিক দিকনির্দেশনা। প্রাতিষ্ঠানিক পর্যায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ও প্রকৌশলের বিদ্যমান বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে বেশকিছু বিষয়ে। এরমধ্যে অন্যতম হলো বিএসসি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং- যা ইতোমধ্যেই বিশ্বব্যাপী স্বীকৃত এবং জনপ্রিয় পেশা।
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং হলো চার বছরের অনার্স কোর্স যেখানে আট সেমিস্টার পড়াশোনা করে আপনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ডিজাইন অ্যান্ড প্ল্যানিং, স্যাটেলাইট, স্পেস ইঞ্জিনিয়ারিং, রোকেট্রি, রাডার সিস্টেমস, রিমোট কন্ট্রোল সেন্সিং সিস্টেমস, হিউমান মেকানিক্স, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমস, এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট ডিজাইন, রেডিও ইলেকট্রিকাল সিস্টেমস, এয়ারক্রাফট ইন্টেরিওর, জেট ইঞ্জিন ডিজাইন, জেট ইঞ্জিন মেইনটেনেন্স, থার্মাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাডার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এরোডায়নামিক্স ইঞ্জিনিয়ারিং, রেডিও টেকনোলজি, স্যাটেলাইট অ্যান্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিংসহ বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন।
এই কোর্সে ৬০ ক্রেডিট অধ্যয়ন করবেন যা আপনাকে ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর বিসিএস, সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি পেতে সুযোগ দেবে। এছাড়া মদ্যপ্রাচ্চের এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, ওমান এয়ার, সাউদিয়া এয়ারলাইন্স ও অন্যান্য যে এয়ারলাইন্স গুলি বাংলাদেশে ফ্লাইট অপারেট করে সেগুলিতে রয়েছে কাজ করার সুযোগ। বিজ্ঞান বিভাগ থেকে শুধুমাত্র এই বছর অথবা পূর্ববর্তী বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীরা বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আবেদন করতে পারবে।
বর্তমানে দেশে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ রয়েছে কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে। উত্তরার ১৬জে নম্বর সেক্টরের রোড- ১৩, বাড়ি- ২২ -এ রয়েছে এই কলেজ। বিস্তারিত জানতে ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে কল করতে পারেন অথবা সরাসরি কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে গিয়ে আবেদন করতে পারেন।
সিলেট থেকে পড়তে আসা মাহফুজ বলেন, 'ছোটবেলা থেকেই মনে স্বপ্ন ছিল এয়ারলাইন্সে কাজ করার। তাই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করেছি এবং বর্তমানে আমেরিকায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টে কাজ করছি।
বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট হলো অনার্স কোর্স, যা মূলত যে কোনো বিভাগ থেকে এইচএসসি বা 'এ' লেভেল পাসকৃত শিক্ষার্থীরা করতে পারবেন। ৪ বছরে ৮ সেমিস্টার। আগ্রহী শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে সরাসরি গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

