কানাডায় বাংলাদেশি ফটো সাংবাদিক বাবুর আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২২:২৮

কানাডায় আরো একবার রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্ববাসীকে সজাগ করতে ‘সলিডারেটি উইথ দ্যা রোহিঙ্গা’ শীর্ষক সেমিনার ও বাংলাদেশি ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন স্থানীয় সময় সন্ধ্যায় কানাডার বারলিংটোন ওন্টারিও হলিডে ইন হোটেলে রোহিঙ্গা সলিডারেটি নেটওয়ার্ক ও ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন রিইউনিয়নের উদ্যোগে ফোজিত শেখ বাবুর এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সেমিনারে লাউরেনটেইন ইউনিভার্সিটির ইকনোমিক্স বিভাগের প্রফেসর ড. সাদেকুল ইসলাম, যুক্তরাজ্যের এজ হিল ইউনিভার্সিটির ভুগোলের সিনিয়র লেকচারার ড. তাসলিম শাকুর, সাবেক শ্রম সচিব ড. মাহফুজুল হক, মেকগিল ইউনিভার্সিটির প্রফেসর আলিয়া খান, মেকগিল ইউনিভার্সিটির শিক্ষক আকিল লিলাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে। আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। বড়ো বড়ো দেশগুলোর রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। —প্রেস বিজ্ঞপ্তি