রাজধানীতে ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২০:৪৭

রাজধানীতে ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৩.০ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের আয়োজনে শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ টা রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠান শুরু হয়।  

নেসলে প্রেজেন্টস ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৩.০ পাওয়ার্ড বাই বেকম্যান’স অ্যান্ড পুষ্টি, ইন অ্যাসোসিয়েশন উইথ মোজো শীর্ষক এই আয়োজনে খাদ্য ও পানীয় ব্যবসায় বর্তমান অবস্থায় টিকে থাকা এবং আগামীর সম্ভাবনা নিয়ে নয়টি গুরুত্বপূর্ণ ইনসাইট, কি-নোট ও প্যানেল আলোচনা করা হয়। 

দেশের স্বনামধন্য খাদ্য ও পানীয় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, প্রধান নির্বাহী, চিফ মার্কেটিং অফিসার, সেলস ডিরেক্টর, সাপ্লাই চেইন হেড, মার্কেট রিসার্চার এবং কমিউনিকেশন ক্ষেত্রের পেশাজীবীরা আলোচনায় অংশ নেন। ২৫০ এর বেশি মার্কেটিং এবং সেলস পেশাজীবীরা এই আয়োজনে যোগ দেন।

অনুষ্ঠানের কি-নোট স্পিকার ছিলেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আশরাফ বিন তাজ। এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলার সঙ্গে ‘কনভার্সেশন অব এ বিজনেস মায়েস্ত্রো অ্যান্ড এ মার্কেটিং মায়েস্ত্রো’ সেশনটি মডারেট করেন তিনি।

পরবর্তীতে টেকসই এবং সহনীয় মার্কেট অপারেশন নিয়ে প্যানেল আলোচনায় যোগ দেন টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ মোফাচ্ছেল হক, আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর জাফর উদ্দিন সিদ্দিকী, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি-এর চীফ এক্সিকিউটিভ অফিসার শাখাওয়াত হোসেন। প্যানেলটি মডারেট করেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট গালীব বিন মোহাম্মদ।

এরপর প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে ক্রেতা ধরে রাখার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন মার্কেটিং জগতের অভিজ্ঞ ব্যক্তিরা। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মহিউদ্দিনের মডারেশনে এই প্যানেলে অংশগ্রহণ করেন ডট বার্থ-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ গাউসুল আলম শাওন, মাইন্ডশেয়ার বাংলাদেশের ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিন, এনগেজ ৩৬০-এর সিইও সৈয়দা উম্মে সালমা ঝুমুর ও প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান। 

এছাড়া ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্টের বিভিন্ন সেশনে অন্যান্যরা যোগ দেন। 

ইত্তেফাক/এএএম